১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

মাগুরায় ৫ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

আরবি শিক্ষকের কাছে পড়তে কেন যেতে চায় না, জানতে চাইলে শিশুটি ‘ধর্ষণচেষ্টার’ বিষয়টি বলে।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2026, 05:43 PM

Updated : 26 Aug 2026, 03:27 PM

মাগুরার শ্রীপুর উপজেলায় পাঁচ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ ওঠেছে।

এ ঘটনায় সোমবার উপজেলার নাকোল ইউনিয়নে এক আরবি শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে বলে জানান শ্রীপুর থানান ওসি আতাউর রহমান।

ওসি বলেন, ৫০ বছর বয়সী অলিয়ার রহমানের বিরুদ্ধে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শিশুটির মা বলেন, তার সন্তান নানার বাসায় থেকে প্রায় ছয় মাস ধরে আরবি শিক্ষকের কাছে পড়াশোনা করছিল। রমজানের ঈদের পর ছুটি থাকায় কিছুদিন পড়া বন্ধ ছিল।

পরে ১৫ এপ্রিল তিনি আবার ওই শিক্ষকের কাছে পড়তে পাঠাতে চাইলে শিশুটি যেতে চায়নি। এমনকি সে মক্তবেও যাবে না বলে জানায়। কেন যেতে চায় না, তা জানতে চাইলে শিশুটি ‘ধর্ষণচেষ্টার’ বিষয়টি বলে।

এরপর মা বিষয়টি পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে অলিয়ার রহমানের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন।