১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ফরিদপুরে এক্সপ্রেসওয়ের টোল প্লাজায় পিকআপে গাঁজা, আটক ২

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন আছে বলে জানান উপ-পরিচালক।

ফরিদপুরে এক্সপ্রেসওয়ের টোল প্লাজায় পিকআপে গাঁজা, আটক ২
ফরিদপুরে ২০ কেজি গাজাসহ দুজনকে আটক করা হয়েছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2025, 05:13 PM

Updated : 26 Aug 2026, 01:29 PM

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের টোল প্লাজায় একটি পিকআপ থেকে গাঁজাসহ দুজনকে আটক করা হয়েছে।

শুক্রবার দুপুরে ফরিদপুরের মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন অধিদপ্তরের উপ-পরিচালক শেখ মো. হাসেম আলী। 

এলাকায় অভিযান চালিয়ে বিশ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করা হয়েছে।

আটকরা হলেন, ফরিদপুরের ভাঙ্গার চুমুরদী এলাকার সুমন শেখ (২৬) ও নগরকান্দার ডাঙ্গী এলাকার জুলহাস মুন্সী (২২)।

তাদের পিকআপ থেকে জব্দ করা হয়েছে ২০ কেজি গাজা, দুইটি মোবাইল ফোন। 

উপ-পরিচালক হাসেম আলী বলেন, গোপন সংবাদে মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে এক্সপ্রেসওয়ের টোল প্লাজা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় চিহ্নিত দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার ও ২০ কেজি গাজা উদ্ধার করা হয়।

তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন আছে বলেও জানান উপ-পরিচালক।