১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সিলেট সীমান্তে গুলিতে নিহত যুবকের লাশ ফেরত দিল বিএসএফ

তিন দিন আগে ভারত থেকে মহিষ নিয়ে ফেরার পথে সীমান্তে ওই যুবক গুলিবিদ্ধ হয়ে মারা যান বলে জানায় পুলিশ।

সিলেট সীমান্তে গুলিতে নিহত যুবকের লাশ ফেরত দিল বিএসএফ
সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত এলাকায় পতাকা বৈঠকের পর বিজিবির কাছে লাশ হস্তান্তর করে বিএসএফ।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2025, 03:15 PM

Updated : 26 Aug 2026, 02:13 PM

সিলেটের কানাইঘাট উপজেলা সীমান্তে ভারতের অভ্যন্তরে গুলিতে নিহতের তিন দিন পর বাংলাদেশি যুবকের লাশ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী-বিএসএফ। 

সোমবার রাত ২টার দিকে উপজেলার ডোনা সীমান্ত এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে বিএসএফ লাশ হস্তান্তর করে বলে জানিয়েছেন কানাইঘাট থানার ওসি মো. আব্দুল আউয়াল।

নিহত আব্দুর রহমান (৩৩) উপজেলার বড়চাতল পূর্ব গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে।

ওসি আব্দুল আউয়াল বলেন, রাতে মেঘালয় পুলিশ যুবকের বাক্সবন্দি মৃতদেহ নিয়ে সীমান্তে পৌঁছালে পতাকা বৈঠকের আনুষ্ঠানিকতা শেষে বিজিবির উপস্থিতিতে লাশ গ্রহণ করে পুলিশ। 

পরে আইনি প্রক্রিয়া শেষ লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয় বলে জানান তিনি।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার বিকালে আবদুর রহমানসহ কয়েকজন অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। এ সময় সীমান্ত পিলারের মধ্যবর্তী স্থানে ভারতের প্রায় ৩০০ গজ ভেতরে গুলি চালায় বিএসএফ। এতে আব্দুর রহমান ঘটনাস্থলেই নিহত হন। 

পুলিশ জানায়, আব্দুর রহমানসহ কয়েকজন ভারতীয় ব্যবসায়ীদের কাছ থেকে মহিষ কিনে ফেরার পথে গুলিবিদ্ধ হন। গুলিতে আহত অন্যরা বাংলাদেশে ফিরে আসতে পারলেও আব্দুর রহমানের লাশ সীমান্তে পড়ে থাকে।