১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শেরপুরে ২৬০ বোতল ভারতীয় মদসহ পিকআপ জব্দ

এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যায়।

শেরপুরে ২৬০ বোতল ভারতীয় মদসহ পিকআপ জব্দ
শুক্রবার র‍্যাব-১৪ জামালপুর কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন কর্মকর্তা।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2025, 04:43 PM

Updated : 26 Aug 2026, 01:21 PM

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় অভিযান চালিয়ে ২৬০ বোতল ভারতীয় মদসহ একটি পিকআপ জব্দ করেছে র‌্যাব। 

শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চাঁদগাঁও সীমান্ত এলাকা থেকে পিকআপটি জব্দ করা হয় বলে র‍্যাব-১৪ জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এ টি এম আমিনুল ইসলাম জানান। 

শুক্রবার র‍্যাব-১৪ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যায়। এসব মদ ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। 

মদ ও পিকআপ নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।