১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বগুড়ায় নবজাতকের মরদেহ উদ্ধার

নারুলী ফাঁড়ির পুলিশ জানায়, নবজাতকটির বয়স হবে একদিন।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2024, 11:17 PM

Updated : 26 Aug 2026, 09:58 AM

বগুড়া সদর উপজেলার করতোয়া নদী থেকে কাপড়ে মোড়ানো অবস্থায় নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার বেলা ৩টার দিকে উপজেলার ভাটকান্দি উত্তরপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে শহরের নারুলী পুলিশ ফাঁড়ির এসআই আতিকুল ইসলাম জানান।

তিনি বলেন, “নবজাতকের বয়স একদিন হবে। দুপুরের দিকে খবর পেয়ে আমরা মরদেহ উদ্ধার করি। পরে সেটি স্থানীদের কাছে হস্তান্তর করি। তারা মরদেহটি দাফনের ব্যবস্থা করেন। 

“কে বা কারা ওই নবজাতককে ফেলে গেছে সেটি খুঁজে বের করার চেষ্টা চলছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা করছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে”, বলেন এসআই আতিকুল।