১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ভেনেজুয়েলার প্রেসিডেন্টের মুক্তির দাবিতে বগুড়ায় সমাবেশ

“এটা বিশ্বের গণতান্ত্রিক রাজনীতিতে একটি কলংকজনক অধ্যায় হয়ে থাকবে।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2026, 09:56 PM

Updated : 26 Aug 2026, 05:30 PM

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তার ও মার্কিন হামলা, আগ্রাসনের প্রতিবাদে  বগুড়ায় বিক্ষোভ সমাবেশ করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট।

রোববার বিকালে সাতমাথা জিরো পয়েন্টে বামপন্থি দলগুলোর এই জোটের সমাবেশ হয়।

সমাবেশে  বাংলাদেশের কমিউনিস্ট পার্র্টি-সিপিবির জেলা সভাপতি আমিনুল ফরিদ বলেন, “একটি গণতান্ত্রিক দেশের প্রেসিডেন্টকে কিভাবে আরেকটি গণতান্ত্রিক দেশ হামলা করে গ্রেপ্তার করতে পারে? এটা বিশ্বের গণতান্ত্রিক রাজনীতিতে একটি কলংকজনক অধ্যায় হয়ে থাকবে।”

তিনি আরও বলেন, “ভেনেজুয়েলার তেলক্ষেত্র দখলের জন্যই মার্কিন সম্রাজ্যবাদের এই আগ্রাসন। এমন আগ্রাসনে অন্যদেশগুলোও সুযোগ পাবে দুর্বল দেশকে দখলে নেয়ার।

“আমরা চাই অনতিবিলম্ব ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে মুক্তি দেওয়া হোক এবং আগ্রাসনে যে ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ দেওয়া হোক।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাসদের জেলা সদস্য সচিব দিলরুবা নুরী, সিপিবির সম্পাদকমণ্ডলীর সদস্য সাজেদুর রহমান ঝিলাম।