Published : 04 Sep 2025, 12:19 PM
মানিকগঞ্জের সিংগাইরে অটোরিকশা ও সিমেন্ট বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকালে সোয়া ৭টার মানিকগঞ্জ-সিংগাইর আঞ্চলিক সড়কের সিংগাইর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে সিংগাইর থানার ওসি তৌফিক আজম জানান।
নিহতরা হলেন, হরিরামপুর উপজেলার গালা ইউনিয়নের কৌড়ি গ্রামের মৃত সেরজন মোল্লার ছেলে মনির হোসেন (৫০) ও দৌলতপুর উপজেলার নিলুয়া গ্রামের পরসের ছেলে আব্দুল মান্নান (২৩)।
তারা সিএনজিচালিত অটোরিকশাটির যাত্রী ছিলেন।
সিংগাইর থানার এসআই মিরাজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অটোরিকশাটি মানিকগঞ্জ থেকে সিংগাইরের দিকে যাচ্ছিল। সেটি বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় পৌঁছালে মানিকগঞ্জগামী সিমেন্ট বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার দুই যাত্রী ঘটনাস্থলেনই মারা যান।
এ ঘটনার পর পালিয়ে গেছেন ট্রাক ও অটোরিকশার চালক।
ওসি তৌফিক আজম বলেন, এ দুর্ঘটনায় আইনগত বিষয় প্রক্রিয়াধীন।