১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মাগুরায় আধিপত্যের সংঘর্ষে আহত ১০

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড ছররা গুলি ও বাবার বুলেট ছোড়ে পুলিশ।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2024, 03:41 PM

Updated : 26 Aug 2026, 09:42 AM

মাগুরার মহম্মদপুর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষে পুলিশ সদস্যসহ অন্তত দশজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। 

মহম্মদপুর থানার ওসি মো. বোরহান-উল-ইসলাম জানান, উপজেলার বিনোদপুর ইউনিয়নের ঘুল্লিয়া গ্রামে মঙ্গলবার সকালে এ সংঘর্ষ হয়।

আহতদের মহম্মদপুর ও মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তাদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন-রাসেল মোল্ল্যা (৩০), ফয়জুর রহমান (৪০), বাবলু শেখ (৩৫), মহম্মদপুর থানার পুলিশ কনস্টেবল রফিকুল ইসলাম ও এসআই ওহিদুর রহমান।

ওসি বোরহান-উল-ইসলাম বলেন, বিনোদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান শিকদারের সমর্থকদের সঙ্গে একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য জাহাঙ্গীর আলমের সমর্থকদের

সংঘর্ষ হয়।

“খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় ইটের আঘাতে দুই পুলিশ সদস্যসহ দশজন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড ছররা গুলি ও বাবার বুলেট ছোড়ে।“

পরিস্থিতি শান্ত রাখতে এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান ওসি।    

মাগুরা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মোহম্মদ মামুনুর রশীদ বলেন, রাবার বুলেট ও ছররা গুলিতে আহত হয়ে দুপুরে তিনজন হাসপাতালে আসেন। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।