১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

গোপালগঞ্জে আওয়ামী লীগের ৪১ নেতাকর্মীর দল ছাড়ার ঘোষণা

ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2026, 09:13 PM

Updated : 11 Sep 2026, 03:47 PM

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৪১ নেতাকর্মী দলীয় পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

সোমবার রাতে উপজেলার গোবিন্দপুর ইউনিয়ন পরিষদ ভবনে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও গোবিন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মফিজুর রহমান ফরিদ মুন্সী।

পদত্যাগী নেতাকর্মীর পক্ষে লিখিত বক্তব্য তিনি বলেন, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় তিনি এবং তার সঙ্গে থাকা নেতারা আওয়ামী লীগের সাংগঠনিক দায়িত্ব ও রাজনৈতিক কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি বলেন, দীর্ঘদিন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও গোবিন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালনের পর ৩ অগাস্ট থেকে তারা দলীয় কোনো রাজনৈতিক বা সাংগঠনিক কর্মকাণ্ডে আর যুক্ত থাকবেন না।

পদত্যাগের ঘোষণা দেওয়া নেতাদের মধ্যে রয়েছেন- মফিজুর রহমান ফরিদ মুন্সী, সাইদুল ইসলাম সাবু, আবু জারা কাজী, কামরুল মুন্সী, রক্তন, মানিক মুন্সী, সজীব মুন্সী, মোজাফ্ফর হোসেন, আসাদুজ্জামান মন্টু, রফিক শেখ, শাহাবুদ্দিন শেখ, আবুবকর মুন্সী, শেখ আজগর, বাদল শেখ, রিপন শেখ, হান্নান কাজী, আব্দুল হাই শেখ, জিন্নাত শেখ, আনিস শেখ, জাকের আলী, তৈয়বুর, শহীদ শেখ, আশরাফ আলী, রুহুল আমিন, টিটুল মুন্সী, সোলেমান ফকির, ফিরোজ ফকির, লাইকোজ্জামান জামান, আলাল মুন্সী, বাবুল হোসেন, মনির মুন্সী, ওহিদুজ্জামান, ফরিদ শেখ, ওহিদ গাজী, লঞ্জুর অস্কার, আবুল হাসান ঝন্টু মুন্সী, আমিনুল ইসলাম, রুকু মিয়া, সাকায়েত লস্কর ও খায়ের মোল্লা।