১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নওগাঁয় ইলা মিত্রের জন্মশতবার্ষিকীতে কৃষক, আদিবাসী-নারী সমাবেশ

এ সমাবেশের আয়োজন করে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট এবং সমাজতান্ত্রিক মহিলা ফোরাম।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2025, 09:23 PM

Updated : 26 Aug 2026, 02:30 PM

তেভাগা আন্দোলনের অবিসংবাদিত নেত্রী ও নাচোলের ‘রানিমা’ ইলা মিত্রের জন্মশতবার্ষিকী উপলক্ষে নওগাঁয় কৃষক, আদিবাসী ও নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে শহরের মুক্তির মোড়ের মুক্তমঞ্চে এ সমাবেশের আয়োজন করে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট এবং সমাজতান্ত্রিক মহিলা ফোরাম।

সমাবেশের উদ্বোধন করেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা খালেকুজ্জামান। আলোচক ছিলেন বাসদ সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সহসভাপতি অধ্যক্ষ ওয়াজেদ পারভেজ।

সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সহসভাপতি জয়নাল আবেদীন মুকুলের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সভাপতি প্রকৌশলী শম্পা বসু।

সভায় বক্তারা বলেন, ইলা মিত্রের সংগ্রামী জীবন এ দেশের নির্যাতিত মানুষের মুক্তির সংগ্রামকে অনুপ্রাণিত করবে।