১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

কুমিল্লায় পুকুর সেঁচে পিস্তল-বন্দুক উদ্ধার র‌্যাবের

সীমান্ত থেকে মাত্র সাড়ে ৩০০ মিটার দূরত্বে কটক বাজার কবরস্থানের ওই পুকুরে শ্যালো মেশিন দিয়ে পানি সেঁচে এ অভিযান চালানো হয়।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2026, 02:18 PM

Updated : 26 Aug 2026, 02:55 PM

কুমিল্লার সদর উপজেলায় ভারত সীমান্তবর্তী কটকবাজার এলাকায় একটি পুকুর সেঁচে উদ্ধার করা হয়েছে বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। 

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর থেকে কটকবাজার গ্রামে এ অভিযান শুরু হয় বলে জানিয়েছেন র‍্যাবের কুমিল্লা কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম। 

সীমান্ত থেকে মাত্র সাড়ে ৩০০ মিটার দূরত্বে কটক বাজার কবরস্থানের ওই পুকুরে শ্যালো মেশিন দিয়ে পানি সেঁচে এ অভিযান চালানো হয়। পরে দুপুর সোয়া ১২টার দিকে শেষ হয় অভিযান। 

অভিযান শেষে মেজর সাদমান ইবনে আলম বলেন, অভিযানে সাদা বস্তা ও স্কচটেপ মোড়ানো বেশ কয়েকটি পিস্তল ও বন্দুকসহ দুই বস্তায় মোড়ানো ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। 

এসব অস্ত্রের মধ্যে রয়েছে তিনটি পিস্তল, একটি রিভলবার, দুটি ওয়ান শুটার গান, বিপুল পরিমাণ দা, ছুরি ও চাইনিজ কুড়াল।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে র‌্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।