১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কুমিল্লা-১০: ধানের শীষ প্রতীক পেলেন মোবাশ্বের আলম

মোবাশ্বের আলম বিএনপির ‘বিদ্রোহী’ হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছিলেন।

কুমিল্লা-১০: ধানের শীষ প্রতীক পেলেন মোবাশ্বের আলম
কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসানের হাত থেকে ধানের শীষ প্রতীক বরাদ্দ নিচ্ছেন কুমিল্লা-১০ আসনের প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়া।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2026, 10:16 PM

Updated : 26 Aug 2026, 02:48 PM

হাই কোর্টের আদেশের পর ধানের শীষ প্রতীক বরাদ্দ পেয়েছেন কুমিল্লা-১০ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়া। 

সোমবার বিকালে কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসানের হাত থেকে প্রতীক বরাদ্দ নেন বিএনপির ‘বিদ্রোহী’ এ প্রার্থী।

কুমিল্লা জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মো. হাবিবুর রহমান বলেন, হাই কোর্টের আদেশ ও দলীয় প্রত্যয়ন পাওয়ায় মোবাশ্বের আলম ভূঁইয়াকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

এর আগে রোববার কুমিল্লা-১০ আসনে বিএনপির ‘বিদ্রোহী’ মোবাশ্বের আলম ভূঁইয়ার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করে নির্বাচন কমিশনের দেওয়া সিদ্ধান্ত স্থগিত করে হাই কোর্ট।

এর ফলে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে মনোনয়নপত্র দাখিল করা এ নেতার নির্বাচনের পথ খুলে যায়। ফিরে পান প্রার্থিতা।

তবে বিএনপি মনোনীত প্রার্থী আবদুল গফুর ভূঁইয়ার প্রার্থিতা ফিরে পাওয়া এখনো অনিশ্চিতই রয়ে গেছে। 

সোমবার হাই কোর্টের আপিল বিভাগের চেম্বার জজ আদালতে তার রিটের আপিল শুনানির দিন ধার্য থাকলেও তা পিছিয়ে বুধবার রাখা হয়।