১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

শেরপুর-৩ আসনের ভোট গ্রহণের গণবিজ্ঞপ্তি

এ আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল মৃত্যুবরণ করায় নির্বাচনি কার্যক্রম বাতিল করা হয়েছিল।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2026, 10:00 AM

Updated : 26 Aug 2026, 03:02 PM

ত্রয়োদশ সংসদ নির্বাচনে শেরপুর-৩ আসনে ৯ এপ্রিল ভোট গ্রহণের তারিখ ঘোষণা করে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

শেরপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন মঙ্গলবার বিকালে এই গণবিজ্ঞপ্তি জারি করেন। 

এর আগে এ আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল মৃত্যুবরণ করায় নির্বাচনী কার্যক্রম বাতিল করা হয়েছিল। 

মঙ্গলবার জারি করা গণবিজ্ঞপ্তিতে ১৪৫ শেরপুর-৩ (শ্রীবরদী -ঝিনাইগাতী) নির্বাচনি এলাকার ভোটারদের স্ব-স্ব নির্বাচনি এলাকা থেকে একজন জাতীয় সংসদ সদস্য নির্বাচিত করার জন্য সময়সূচি ঘোষণা করা হয়। 

সময়সূচী অনুযায়ী রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ২ মার্চ (সোমবার)। রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের শেষ তারিখ ৫ মার্চ (বৃহস্পতিবার)।

মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের তারিখ ৬-১০ মার্চ (শুক্রবার–মঙ্গলবার)। আপিল নিষ্পত্তির তারিখ ১১ মার্চ (বুধবার)। 

প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৪ মার্চ (শনিবার)। প্রতীক বরাদ্দের তারিখ ১৫ মার্চ (রোববার)। 

এবং ভোট গ্রহণের তারিখ ৯ এপ্রিল (বৃহস্পতিবার)। 

গণবিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ৯ এপ্রিল সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। 

ওই গণবিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, ২মার্চ অথবা সেদিনের পূর্ববর্তী কোনো দিনে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত উল্লেখিত নির্বাচনি এলাকা থেকে সংসদ নির্বাচনে অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীদের কাছ থেকে মনোনয়নপত্র গৃহীত হবে। 

তবে গত ১১ ডিসেম্বর ২০২৫ তারিখ নির্বাচনী সময়সূচি ঘোষণার পর যাদের নাম প্রতিদ্বন্দ্বী প্রার্থী তালিকায় রয়েছে তাদেরকে নতুন করে মনোনয়নপত্র দাখিল করতে হবে না এবং জামানতের অর্থও জমা দিতে হবে না বলে গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।