১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

মাজারে হামলা নিন্দনীয়: প্রেস সচিব

“এই দেশ সকল ধর্ম বর্ণ মানুষের দেশ, সম্প্রীতির দেশ। এখানে একত্রে যেন শান্তিতে সকলে বসবাস করে এটাই প্রত্যাশা।”

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2026, 12:57 PM

Updated : 26 Aug 2026, 05:31 PM

মাজারে আঘাতকে নিন্দনীয় বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। 

তিনি বলেন, “বাংলাদেশ পীর আউলিয়ার দেশ। পীর আউলিয়ার হাত ধরে ইসলাম এসেছে, কেউ কেউ বিভিন্ন অজুহাতে মাজারে আঘাত হানছে। যা মোটেও কাম্য নয়। এসব হামলা নিন্দনীয়।”

শুক্রবার সকালে নগরীর জুবলী রোডে বুড়া পীরের মাজার এবং গত বছর ভাঙচুর হওয়া থানার ঘাট এলাকায় হযরত শাহ সুফী সৈয়দ কালু শাহ'র (রহ) মাজার পরিদর্শন করে এসব কথা বলেন তিনি।

শফিকুল আলম বলেন, “বাংলাদেশ সম্প্রীতির দেশ, এই দেশ সকল ধর্ম বর্ণ মানুষের দেশ, সম্প্রীতির দেশ। এখানে একত্রে যেন শান্তিতে সকলে বসবাস করে এটাই প্রত্যাশা।”

মাজারের নিরাপত্তা প্রসঙ্গে প্রেস সচিব বলেন, “আগের চেয়ে পুলিশের মনোবল বেড়েছে। মাজারে নিরাপত্তা জোরদার করা হয়েছে, মানুষও সচেতন হচ্ছে।”