২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

নিখোঁজ ব্যক্তির লাশের অংশবিশেষ উদ্ধার, পুলিশ বলছে ‘শিয়ালে খেয়েছে’

গত ২১ সেপ্টেম্বর থেকে নিখোঁজ মিল্লাত আলীকে খোঁজাখুঁজি করলেও হসিদ মেলেনি।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2025, 07:23 PM

Updated : 26 Aug 2026, 02:22 PM

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় পাঁচদিন আগে নিখোঁজ এক ব্যক্তির মরদেহের অংশ বিশেষ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার সকালে উপজেলার দাঁতমন্ডল বিলের মাঝে জমি থেকে মরদেহের অংশবিশেষ উদ্ধার করা হয় বলে নাসিরনগর থানার পরিদর্শক (তদন্ত) মো. তানভীর আহমেদ জানান। 

মৃত ৫৫ বছর বয়সী মিল্লাত আলী দাঁতমন্ডল গ্রামের মুকসুদ আলীর ছেলে।

পুলিশ মরদেহের অংশ বিশেষ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। 

পরিদর্শক তানভীর বলেন, গত ২১ সেপ্টেম্বর সকালে দাঁতমন্ডল এলাকা থেকে মিল্লাত আলী নিখোঁজ হন। পরে তার স্বজনেরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করলেও তার কোনো হদিন মেলেনি। এ ঘটনায় তার ছেলে গত ২৩ সেপ্টেম্বর নাসিরনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

“শুক্রবার সকালে দাঁতমন্ডল এলাকায় বিলের মাঝে জমিতে কাজ করতে গিয়ে মিল্লাতের মরদেহের অংশবিশেষ থাকতে দেখেন তার ছেলে।”

তিনি বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি জমিতে কাজ করার সময় হিট স্ট্রোক করে মারা গেছেন। পরে লাশ শিয়াল কুকুরে খেয়ে ফেলেছে।”