২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ইজতেমা ময়দানে হামলা, হতাহতের প্রতিবাদে শরীয়তপুরে মানববন্ধন

তারা জেলা প্রশাসকের মাধ্যমে তাদের দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রধান উপদেষ্টার কাছে প্রদান করেন।

শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2024, 10:51 PM

Updated : 10 Sep 2026, 12:26 PM

টঙ্গীর ইজতেমা ময়দানে হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে শরীয়তপুরে সমাবেশ ও মানববন্ধন হয়েছে। 

বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন সর্বস্তরের তৌহিদি জনতা।

বক্তারা ইজতেমায় হামলা ও হতাহতের নিন্দা জানান। 

এ সময় বক্তব্য দেন শরীয়তপুর ওলামা পরিষদের সভাপতি মাওলানা আবু বকর, জমিয়তে উলামায়ে ইসলাম জেলা শাখার সভাপতি মাওলানা শফি উল্লাহ, হেফাজতে ইসলামের জেলা সভাপতি মাওলানা সাবির আহম্মদ, তাবলীগ মারকাজ মসজিদের ইমাম মাওলানা যাইনুল আবদীন, শরীয়তপুর ওলামা পরিষদের সেক্রেটারি মাওলানা মুইনদ্দিন কাসেমী।

এরপর তারা জেলা প্রশাসকের মাধ্যমে তাদের দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রধান উপদেষ্টার কাছে প্রদান করেন।