১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বার্ষিক পরীক্ষা বর্জন করে নওগাঁয় প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি পালন

প্রধান শিক্ষকরা নিজস্ব ব্যবস্থাপনায় পরীক্ষা নিচ্ছেন বলে খবর পাওয়া গেছে।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2025, 04:27 PM

Updated : 26 Aug 2026, 05:14 PM

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন স্কেল দশম গ্রেডে নির্ধারণসহ তিন দফা দাবিতে সারাদেশে ‘শাটডাউন’ কর্মসূচি অংশ হিসেবে নওগাঁতেও কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা।

চলমান বার্ষিক পরীক্ষা বর্জন করে বুধবার সকাল থেকে বিদ্যালয়ে নিজেদের কক্ষে অবস্থান নেয় শিক্ষকরা। তবে প্রধান শিক্ষকরা নিজস্ব ব্যবস্থাপনায় দপ্তরির মাধ্যমে পরীক্ষা নিচ্ছেন বলে খবর পাওয়া গেছে।

দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ক্লাস বা বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করবেন না বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা।

বেতন স্কেল দশম গ্রেডে নির্ধারণ, ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির বিষয়ে জটিলতার অবসান, সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতির দাবিতে সারাদেশে ‘শাটডাউন’ কর্মসূচি চলছে।