১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মাদক সেবন করে দা উঁচিয়ে ভয় দেখাচ্ছিল যুবক, অতঃপর..

ওই যুবক দীর্ঘদিন ধরে মাদকের কারবার ও নিজে মাদক সেবন করতেন বলে জানায় এলাকাবাসী।

মাদক সেবন করে দা উঁচিয়ে ভয় দেখাচ্ছিল যুবক, অতঃপর..
রোববার দুপুরে আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের পাকুড়িয়া গ্রামে আদালত বসিয়ে এ দণ্ড দেওয়া হয়।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2025, 09:00 PM

Updated : 26 Aug 2026, 01:30 PM

ফরিদপুরের আলফাডাঙ্গায় মাদক সেবন করে দা উঁচিয়ে ভয় দেখানোর দায়ে এক যুবককে চার মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার দুপুরের দিকে উপজেলার বুড়াইচ ইউনিয়নের পাকুড়িয়া গ্রামে ঘটনাস্থলেই আদালত বসিয়ে এ দণ্ড দেওয়া হয় বলে উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী হাকিম এ কে এম রায়হানুর রহমান জানান।

পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা; অনাদায়ে আরো এক মাস কারাবাসে থাকার আদেশ দেওয়া হয়েছে। 

দণ্ডপ্রাপ্ত আলামিন মোল্লা (২৬) আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের বাসিন্দা।

তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের কারবার ও নিজে মাদক সেবন করতেন বলে জানান স্থানীয়রা। 

স্থানীয়রা আরো বলেন, রোববার মাদক সেবন করে দা উঁচিয়ে এলাকাবাসীকে ভয়ভীতি দেখাচ্ছিলেন আলামিন।

খবর পেয়ে ওই গ্রামে যান সহকারী কমিশনার ও নির্বাহী হাকিম এ কে এম রায়হানুর রহমান। তখন তাকে মাদক সেবন অবস্থায় আটক করা হয়। পরে সেখানেই আদালত বসিয়ে কারাদণ্ডের পাশাপাশি জরিমানা করা হয়েছে।