১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

নারায়ণগঞ্জে জামিনে মুক্তি পাওয়ার দেড় ঘণ্টার মাথায় যুবক খুন

ওই যুবক মাদক মামলায় কারাগারে ছিলেন বলে জানান স্বজনরা।

নারায়ণগঞ্জে জামিনে মুক্তি পাওয়ার দেড় ঘণ্টার মাথায় যুবক খুন
নিহত মো. ইমন।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2026, 12:00 AM

Updated : 26 Aug 2026, 03:01 PM

নারায়নগঞ্জের ফতুল্লায় কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়ার দেড় ঘণ্টার মাথায় এক যুবক খুন হয়েছেন।

সোমবার রাত ৯টার দিকে মাসদাইর গুদারাঘাট এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান ফতুল্লা মডেল থানার ওসি আব্দুল মান্নান।

নিহত ৩৯ বছর বয়সি মো. ইমন ওই এলাকার ওমর খৈয়ামের ছেলে। তিনি পেশায় একজন বৈদ্যুতিক মিস্ত্রি ছিলেন।

ইমনের বাবা সাংবাদিকদের বলেন, তার ছেলে মাদক মামলায় কারাগারে ছিলেন। জামিন পেয়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কারাগার থেকে বের হয়ে বাড়িতে যান ইমন। কিছুক্ষণ পর মোবাইলে কল পেয়ে বেরিয়ে যান ইমন।

“আমার ছেলের সঙ্গে কয়েকজনের দ্বন্দ্ব ছিল। ওরাই তারে ফাঁসাইয়া র‌্যাবের হাতে ধরাইয়া দিছিল। ওরাই ডাইকা নিয়ে কোপাইয়া মারছে”, অভিযোগ ওমর খৈয়াম।

হামলাকারীদের মধ্যে একজন সোমবার জামিনে কারাগার থেকে বেরিয়েছেন বলে জানান নিহতের বাবা।

ওসি আব্দুল মান্নান বলেন, “আমরা ঘটনাস্থলে আছি, তদন্ত করছি। পুরোনো দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের লোকজন তাকে কুপিয়ে খুন করেছে। ওই যুবক ঘণ্টা দেড়েক আগে জামিনে কারাগার থেকে বের হন।”

ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় জড়িত কয়েকজনকে শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে বলেও জানান ওসি।