১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ক্ষেতলালে নিখোঁজের ৩ দিন পর শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

তাসনিয়া নামের শিশু স্থানীয় একটি বিদ্যালয়ে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2025, 12:24 AM

Updated : 26 Aug 2026, 02:19 PM

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় নিখোঁজের তিন দিন পর এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার রাতে ৮টায় উপজেলার বরতারা ইউনিয়নের শালবন গ্রামে প্রতিবেশীর বাড়ির গোয়াল ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

তাসনিয়া খাতুন নামের ১০ বছরের শিশুটি একই গ্রামের এরশাদুল ইসলামের মেয়ে। 

সে স্থানী সানরাইজ কিন্ডার গার্টেনের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয় লোকজন জানিয়েছেন, বুধবার বাড়ি থেকে নিখোঁজ হয় তাসনিয়া। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও শিশুটিকে পাননি তার পরিবারের সদস্যরা। 

শুক্রবার রাতে প্রতিবেশী একরামুল ইসলামের বাড়ির গোয়ালঘরে বস্তাবন্দি অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। 

ঘটনা জানার পর একরামুল পালিয়ে যান। তবে গ্রামবাসী ওই বাড়ির এক নারীকে আটক করে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেয়। 

ক্ষেতলাল থানার ওসি আব্দুল  করিম বলেন, তাসনিয়ার লাশ উদ্ধারের পর রাতেই ময়না তদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

হত্যাকাণ্ডের কারণ জানতে এবং হত্যাকারীদের শনাক্ত করতে পুলিশের তদন্ত ও অভিযান চলছে, বলেন ওসি।