১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ঘন কুয়াশা: পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি বন্ধ

দুর্ঘটনা এড়াতে নৌ-রুট গুলোতে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2025, 09:56 AM

Updated : 26 Aug 2026, 05:23 PM

ঘন কুয়াশার কারণে মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ও রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে ।

বুধবার ভোর সোয়া ৬টা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে বলে বিআইডব্লিউটিসির ভারপ্রাপ্ত  মহাব্যবস্থাপক (ডিজিএম) আব্দুস সালাম জানিয়েছেন।

সালাম বলেন, ভোর সাড়ে ৫টা থেকে কুয়াশার কারণে এ নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। কুয়াশা তীব্র আকার ধারণ করলে চ্যানেলের বিকন বাতি এবং মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। তাই দুর্ঘটনা এড়াতে নৌ-রুট গুলোতে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়।

তবে বর্তমানে মাঝ নদীতে কোনো ফেরি আটকে নেই বলে জানান বিআইডব্লিউটিসির এ কর্মকর্তা।