১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সরবরাহ বাড়াতে ভোমরা দিয়ে ভারত থেকে এল ২০০ টন মরিচ

ভোমরা স্থলবন্দর দিয়ে আমদানি করা প্রতিটি ট্রাকে প্রায় ১১ টন করে কাঁচা মরিচ রয়েছে।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2026, 09:28 PM

Updated : 11 Sep 2026, 03:47 PM

বাজারে কাঁচা মরিচের সরবরাহ বাড়াতে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ভারত থেকে ২০০ টনের বেশি কাঁচা মরিচ আমদানি হয়েছে।

সোমবার সন্ধ্যা পর্যন্ত ১৯টি ট্রাকে এসব মরিচ দেশে ঢুকেছে বলে জানিয়েছেন ভোমরা কাস্টমস হাউসের কমিশনার মুশফিকুর রহমান।

তিনি বলেন, প্রয়োজনীয় শুল্ক ও কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে এসব কাঁচা মরিচ দেশের বিভিন্ন পাইকারি বাজারে পাঠানো হবে।

বন্দর কর্তৃপক্ষ জানায়, প্রতিটি ট্রাকে প্রায় ১১ টন করে কাঁচা মরিচ রয়েছে। এ পর্যন্ত প্রায় ২০০ টনের বেশি মরিচ আমদানি হয়েছে।

সাতক্ষীরা শহরের কাঁচামাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রজব আলী বলেন, বাজারে কাঁচা মরিচের সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে। ভারত থেকে আমদানি শুরু হওয়ায় সরবরাহ বাড়বে এবং ধীরে ধীরে দাম স্বাভাবিক হতে পারে।

আমদানিকারক ব্যবসায়ী আব্দুল্লাহ সরদার বলেন, অনুমতি পাওয়ার পর প্রথম চালানে ১৯ ট্রাক কাঁচা মরিচ আনা হয়েছে। এসব মরিচ দেশের বিভিন্ন বাজারে সরবরাহ করা হবে।

স্থানীয় ব্যবসায়ী লিয়াকত হোসেন বলেন, টানা বৃষ্টিতে সাতক্ষীরাসহ আশপাশের জেলার অনেক মরিচ ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে বাজারে সরবরাহ কমে যায়। এক মাস আগেও পাইকারি বাজারে ৫০ টাকা কেজি দরে বিক্রি হওয়া কাঁচা মরিচ এখন ২৫০ টাকার বেশি দামে বিক্রি হচ্ছে।