ঝালকাঠিতে পুত্রবধূকে যৌন নিপীড়নের মামলায় শ্বশুর গ্রেপ্তার
বৃহস্পতিবার ভৈরবপাশা ইউনিয়নের ইশ্বরকাঠি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ঝালকাঠির নলছিটি উপজেলায় এক গৃহবধূকে যৌন নিপীড়নের মামলায় তার শ্বশুরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ভৈরবপাশা ইউনিয়নের ইশ্বরকাঠি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত ১২ মে রাতে এ ঘটনা ঘটে বলে নলছিটি থানার ওসি আরিফুল আলম জানিয়েছেন।
গ্রেপ্তার ৬৫ বছর বয়সী নুরুল ইসলাম (নুরু) সরদার ওই ইশ্বরকাঠি গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা বলছে, গত ১২ মে রাতে জলবসন্তে আক্রান্ত থাকায় গৃহবধূ স্বামীর থেকে আলাদা ঘরে ঘুমাচ্ছিলেন। এ সুযোগে তার শ্বশুর ঘরে প্রবেশ করে তাকে যৌন নিপীড়ন করেন।
ওসি আরিফুল আলম বলেন, পরে ভুক্তভোগী নারী এ ঘটনায় যৌন নিপীড়নের মামলা করেন। এর ভিত্তিতে নুরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
