১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কুমিল্লায় আনসার সদস্যবাহী তিন বাসের সংঘর্ষ, আহত ৭

সামনে থাকা একটি বাসে আরেকটি বাস ধাক্কা দেয়। পরে পেছনের বাসটিও নিয়ন্ত্রণ হারিয়ে সেগুলোকে ধাক্কা দেয়।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2026, 10:06 PM

Updated : 26 Aug 2026, 03:24 PM

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের বহনকারী তিনটি বাসের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত সাত আনসার সদস্য আহত হয়েছেন।

সোমবার মহাসড়কের হাসানপুর এলাকায় তাসফিন সিএনজি পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে জানান দাউদকান্দি হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার মজুমদার।

তিনি বলেন, খাগড়াছড়ি থেকে খুলনার দিকে যাচ্ছিল তিনটি বাস। পথে হাসানপুর এলাকায় সামনে থাকা একটি বাসে আরেকটি বাস ধাক্কা দেয়। এরপর পেছনের আরেকটি বাসও নিয়ন্ত্রণ হারিয়ে সেগুলোকে ধাক্কা দেয়। 

ধারণা করা হচ্ছে, বাসগুলো অতিরিক্ত গতিতে চলার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।

ওসি বলেন, পরপর তিনটি বাসের মধ্যে এ সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হয়।

দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল বন্ধ থাকলেও পরে স্বাভাবিক হয় বলে জানান ওসি।