২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

নীলফামারীতে ট্রেনের ধাক্কায় বাইক আরোহী ২ ভাই নিহত

পরিবারের বরাতে পুলিশ জানায়, কাজে যাওয়ার জন্য ভোরে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হয়েছিলেন দুই ভাই।

নীলফামারীতে ট্রেনের ধাক্কায় বাইক আরোহী ২ ভাই নিহত
নীলফামারী সদর উপজেলার পলাশবাড়ি ইউনিয়নের জ্ঞানদাস কানাইকাটা গ্রামের তেঁতুলতলা রেলঘুণ্টিতে দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন।

বিডিনিউজ২৪

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2025, 01:53 PM

Updated : 26 Aug 2026, 01:15 PM

নীলফামারী সদর উপজেলায় ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।

বুধবার সকাল সাড়ে ৬টায় উপজেলার পলাশবাড়ি ইউনিয়নের জ্ঞানদাস কানাইকাটা গ্রামের তেঁতুলতলা রেলঘুণ্টিতে এই দুর্ঘটনা ঘটে বলে সৈয়দপুর রেলওয়ে থানার ওসি মো. মাহমুদ উন-নবী জানান। 

নিহতরা হলেন- উপজেলার চওড়া বড়গাছা ইউনিয়নের আরাজি দলুয়া গ্রামের কাল্টু রায়ের ছেলে সন্তোষ রায় (৪০) এবং সেন্টু রায়ের ছেলে ভবেশ রায় (২৮)। তারা পেশায় রাজমিস্ত্রি এবং চাচাতো ভাই।

পরিবারের বরাতে পুলিশ জানায়, কাজে যাওয়ার জন্য ভোরে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হয়েছিলেন দুই ভাই। নিরাপত্তাকর্মীহীন রেল ক্রসিং পার হওয়ার সময় চিলাহাটি থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘চিলাহাটি এক্সপ্রেস’ ট্রেনটি তাদের ধাক্কা দেন। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। 

পরে খবর পেয়ে সকাল ৯টার দিকে সৈয়দপুর রেলওয়ে থানার পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে। 

সৈয়দপুর রেলওয়ে থানার ওসি মো. মাহমুদ উন-নবী বলেন, আইনি প্রক্রিয়া শেষে দুজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।