১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

রাজবাড়ীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, চালকসহ নিহত ২

চাকা পাংচার হয়ে গেলে ট্রাকটি সড়কের পাশে থামিয়ে চালক ও তার সহকা‌রী চাকা প‌রিবর্তন কর‌ছি‌লেন।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2025, 10:29 AM

Updated : 26 Aug 2026, 02:21 PM

রাজবাড়ীতে চাকা পাল্টানোর জন্য সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাককে আরেকটি ট্রাক ধাক্কা দিলে এক চালক ও তার সহকারী প্রাণ হারিয়েছেন।  

মঙ্গলবার রাত ১টার দিকে রাজবাড়ী-কু‌ষ্টিয়া আঞ্চ‌লিক মহাসড়কের কল‌্যাণপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে ব‌লে জানান আহলা‌দিপুর হাইও‌য়ে থানার ও‌সি মো. শমীম শেখ।

নিহতরা হ‌লেন, কু‌ষ্টিয়া সদ‌রের পারখানা ত্রিমোহনীর মনসুর মোল্লার ছে‌লে নাজমুল (৩৫) ও প‌শ্চিম মৌজমপু‌রের শা‌হিন মোল্লার ছে‌লে কাওসার (৩০)।তারা দাঁড়িয়ে থাকা ট্রাকটির চালক ও সহকারী। 

ওসি শামীম বলেন, রাতে কু‌ষ্টিয়া থে‌কে ছে‌ড়ে আসা সব‌জি বোঝাই একটি ট্রাক ঢাকা‌ যা‌চ্ছি‌লে। রাত ১টার দি‌কে ট্রাকটি রাজবাড়ীর কল‌্যাণপুর এলাকায় পৌঁছা‌লে চাকা পাংচার হয়ে যায়। সে সময় ট্রাকটি সড়কের পাশে থামিয়ে চালক ও তার সহকা‌রী চাকা প‌রিবর্তন কর‌ছি‌লেন। 

প‌রে পেছন থে‌কে আসা চাল‌বোঝাই একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ওই চালক ও তার সহকারী নিহত হয়। 

ওসি আরও ব‌লেন, খবর পেয়ে হাইও‌য়ে পু‌লিশ দুজনের মর‌দেহ উদ্ধার ক‌রেছে।  ধাক্কা দেওয়া ট্রাক‌টি জব্দ ক‌রে‌ছে পু‌লিশ ত‌বে সেটির চালক ও সহকা‌রী পা‌লি‌য়ে গে‌ছে। তা‌দের শনাক্ত করে আট‌কের চেষ্টা চল‌ছে।