১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রাঙামাটির মারিশ্যা-দীঘিনালা সড়কে পাহাড় ধস: ৫ ঘণ্টা পর চলল গাড়ি

বেলা ১১টা থেকে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে, বলছে সড়ক ও জনপথ বিভাগ।

রাঙামাটি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2025, 03:43 PM

Updated : 26 Aug 2026, 01:25 PM

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা-দিঘীনালা সড়কে পাহাড় ধসে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ার পাঁচ ঘণ্টা পর আবার স্বাভাবিক হয়েছে।

সোমবার ভোর ৬টার দিকে উপজেলার ১২ কিলো এলাকায় পাহাড় ধস হয় বলে খাগড়াছড়ি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মাকসুদুর রহমান জানিয়েছেন।

স্থানীয়রা বলছে, রোববার রাত থেকে ওই এলাকায় বৃষ্টি হচ্ছিল। ভোরে পাহাড় ধস হলে মারিশ্যা-দিঘীনালা সড়কে দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। আটকা পড়ে বহু যানবাহন।

পরে সড়ক বিভাগের লোকজন সড়ক থেকে কিছু মাটি সরিয়ে নিয়ে বেলা ১১টা থেকে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

নির্বাহী প্রকৌশলী মাকসুদুর রহমান বলেন, “মারিশ্যা-দীঘিনালা সড়কে পাহাড় ধসে যান চলাচল বন্ধ হয়ে যায়। আমরা খবর পেয়ে লোকজন গিয়ে সড়ক থেকে ধসে পড়া মাটি সরানোর কাজ শুরু করি।

“দুপুর ১১টার দিকে হালকা যানবাহন চলাচল করছে। তবে পুরো সড়ক থেকে ধসে পড়া মাটি সরাতে কিছুটা সময় লাগতে পারে।”