Published : 07 Jul 2025, 02:41 PM
মাগুরা শ্রীপুরে হত্যা মামলার আসামি এক আওয়ামী লীগ নেতাসহ দুজনকে পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার সকালে উপজেলা নোহাটা গ্রাম থেকে আওয়ামী লীগ নেতা এবং তারাউজিয়াল গ্রাম থেকে আরেকজনকে গ্রেপ্তার করা হয় বলে শ্রীপুর থানার ওসি ইদ্রিস আলী জানান।
গ্রেপ্তররা হলেন- শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক নোহাটা গ্রামের ইউনুস মোল্লার ছেলে মিজানুর রহমান টিটে
এবং তারাউজিয়াল গ্রামের রাহেন উদ্দিন মিয়ার ছেলে সাচ্চু মিয়া।
ওসি বলেন, “সেনাবাহিনী গোপন সংবাদে অভিযান চালিয়ে নাশকতা ও হত্যা মামলা পলাতক আসামি মিজানুর রহমান টিটোকে একটি দেশী পিস্তল এবং আট রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করে।
“এছাড়া একই দিন মো. শফিকুল ইসলাম বাড়িতে অভিযান চালিয়ে সেনাবাহিনী সেখান থেকে একটি চায়না পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ সাচ্চু মিয়াকে গ্রেপ্তার করে।”
সেনাবাহিনী পিস্তল ও গুলিসহ দুজনকে শ্রীপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। তাদের জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত জানানো হবে ওসি ইদ্রিস আলী জানান।