Published : 11 Mar 2026, 12:05 PM
নেত্রকোণা শহরে একটি দোতলা ভবনের একটি ঘরে একা আটকা পড়া দুই বছরের শিশুকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
শহরের দক্ষিণ কাটলি এলাকার ওই ভবনের নিচ তলায় মঙ্গলবার বিকালে এ ঘটনা ঘটে বলে নেত্রকোণা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার খানে আলম খান জানিয়েছেন।
উদ্ধার শিশু ইহান ওই এলাকার পলাশ আহমেদের ছেলে ।
ফায়ার সার্ভিস কর্মকর্তা খানে আলম খান বলেন, “একটি ঘরের ভেতরে শিশুটি খেলা করছিল। তখন সেখানে আর কেউ ছিল না। এক পর্যায়ে ঘরের দরজার লক বন্ধ হয়ে সে ভেতরে আটকা পড়ে।”

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে দরজা খুলে শিশুটিকে নিরাপদে উদ্ধার করে পরিবারের কাছে দেয় বলে জানান তিনি।
খানে আলম বলেন, “শিশুদের একা রাখলে নানাভাবে দুর্ঘটনার শিকার হতে পারে। অনেক সময় পানিতে পড়ে মারা যায় শিশুরা। তাই দুর্ঘটনা এড়াতে অভিবাবকদের সচেতন থাকতে হবে।”