গাজীপুরে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
আগুন পাশের কয়েকটি গুদামে ছড়িয়েছে।
গাজীপুর নগরে একটি ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের কর্মীরা কাজ করছেন।
বৃহস্পতিবার বিকাল সোয়া ৪টার দিকে মহানগরীর দেওয়ালিয়াবাড়ির কাঁঠালতলা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান কোনাবাড়ী মডার্ন ফায়ার স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর সাইফুল ইসলাম।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, বিকালে একটি ঝুটের গুদামে আগুন দেখে যায়। মুহূর্তের মধ্যে আগুন পাশের কয়েকটি গুদামে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কোনাবাড়ী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায় ৷
আগুনের তীব্রতা বাড়লে পরে সারাবো ও কাশিমপুর মিনি ফায়ার স্টেশন থেকে আরও চার ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে যান। সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ করছিলেন কর্মীরা ৷
ওয়্যারহাউজ ইন্সপেক্টর সাইফুল ইসলাম বলেন, ছয়টি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।
