Published : 19 Jul 2026, 02:13 PM
মাদারীপুরের কালকিনি উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগে স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বাঁশগাড়ি ইউনিয়নের আউলিয়ারচর এলাকায় শনিবার রাত সাড়ে ১১টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে বলে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিয়া রফিক ভাবনা জানিয়েছেন।
নিহত ৫৫ বছর বয়সী জোবেদা বেগম ওই এলাকার সুলতান সরদারের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা বলছে, দীর্ঘদিন সংসার করলেও এই দম্পতির কোনো সন্তান হয়নি। বিষয়টি নিয়ে তাদের মধ্যে প্রায়ই পারিবারিক বিরোধ ও কলহ হতো।
শনিবার রাত সাড়ে ১১টার দিকে হত্যাকাণ্ডের খবর পেয়ে খাসেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই রিপন আলী খান গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। পরে কালকিনি থানার এসআই মো. বিল্লাল হোসেন অভিযান চালিয়ে সুলতান সরদারকে গ্রেপ্তার করেন।
অতিরিক্ত পুলিশ সুপার ফারিয়া রফিক বলেন, “দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। তারা নিঃসন্তান ছিলেন। প্রাথমিক তদন্তে আমরা জেনেছি, সেই কলহের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে।”
গ্রেপ্তার সুলতান সরদারকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র জব্দ করা হয়েছে জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।