গোপালগঞ্জে উপজেলা জামায়াতের সাবেক আমির গ্রেপ্তার
গ্রেপ্তার সমশেরের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
কোটা আন্দোলনে সহিংসতার ঘটনায় জড়িত সন্দেহে গোপালগঞ্জ সদর উপজেলা জামায়াতের সাবেক আমির সমশের মোল্যাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সদর উপজেলার উলপুর ইউনিয়নের তেতুলিয়া গ্রামের নিজ বাড়ি থেকে রোববার বিকালে তাকে গ্রেপ্তারের খবর জানান গোপালগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ আনিচুর রহমান।
আনিচুর বলেন, “নাশকতা ঠেকাতে সারা দেশের মত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এ সময় গ্রেপ্তার করা হয় গোপালগঞ্জ সদর উপজেলা জামাতের সাবেক আমির সমশের মোল্যাকে।”
সমশের কোটা আন্দোলনে সহিংসতার ঘটনায় জড়িত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে বলে পুলিশের এ কর্মকর্তার ভাষ্য।
তিনি বলেন, গ্রেপ্তার সমশেরের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে পাঠানো হবে।
