১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রামুর রাবার বাগানে গাছে বেঁধে রাখা যুবকের মরদেহ উদ্ধার

“জিন্স প্যান্ট ও অ্যাশ রঙের পোলো গেঞ্জি পরিহিত যুবকের প্যান্টের পকেটে একটি বন্ধ মোবাইল ফোন পাওয়া গেছে।"

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2025, 01:17 PM

Updated : 26 Aug 2026, 02:23 PM

কক্সবাজারের রামুর একটি রাবার বাগান থেকে অজ্ঞাতপরিচয় যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকালে জোয়ারিয়ানালা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড কুলালপাড়া এলাকায় ফায়ার সার্ভিস সংলগ্ন রাবার বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন রামু থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ফরিদ। 

পুলিশ পরিদর্শক ফরিদ বলেন, বুধবার সকালে মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। লাশটির গলায় দড়ি মুড়িয়ে গাছের সঙ্গে বাঁধা ছিল। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। 

“জিন্স প্যান্ট ও অ্যাশ রঙের পোলো গেঞ্জি পরিহিত যুবকের প্যান্টের পকেটে একটি বন্ধ মোবাইল ফোন পাওয়া গেছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।"

ফরিদ আরও বলেন, মঙ্গলবার দিনের বেলায় এখানে এমন কিছু দেখেননি স্থানীয়রা। এছাড়া এখনো তেমন দুর্গন্ধ না ছড়ানোয় পুলিশ ধারণা করছে গত রাতে এই হত্যার ঘটনা ঘটতে পারে। 

এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।