১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সুরমা নদীতে গোসেলে নেমে নিখোঁজ, পরে মিলল লাশ

“বাড়ির পাশের সুরমা নদীতে গোসল করতে নেমে স্রোতের পানিতে তলিয়ে যান জয়ন্তী।”

সুরমা নদীতে গোসেলে নেমে নিখোঁজ, পরে মিলল লাশ
প্রতীকী ছবি

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2026, 06:39 PM

Updated : 26 Aug 2026, 03:23 PM

নেত্রকোণার খালিয়াজুরী উপজেলায় সুরমা নদী থেকে এক তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার দুপুরে কল্যাণপুর মসজিদ সংলগ্ন এলাকার নদী থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয় বলে খালিয়াজুরী থানার ওসি মো. নাসির উদ্দিন জানান। 

মৃত ৩০ বছর বয়সী জয়ন্তী সরকার সুনামগঞ্জের শাল্লা উপজেলার মামুদনগর গ্রামের হীরালাল সরকারের মেয়ে।

জয়ন্তীর পরিবারের বরাতে ওসি নাসির বলেন, “সকালে বাড়ির পাশের সুরমা নদীতে গোসল করতে নেমে স্রোতের পানিতে তলিয়ে যান জয়ন্তী। এরপর দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর নদীর ভাটির দিকে কল্যাণপুর এলাকায় তার লাশ ভাসতে দেখেন স্থানীয়রা।” 

“খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই স্বজনরা তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।” 

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।