২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

হবিগঞ্জে ১৭ মামলার আসামিকে গলা কেটে হত্যা

তাকে বাড়ির পাশের একাটি ধানি জমির পাশে নিয়ে গলা কেটে হত্যা করা হয়, বলছেন স্থানীয়রা।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2025, 03:23 PM

Updated : 26 Aug 2026, 02:16 PM

হবিগঞ্জের বাহুবল উপজেলায় এক ডজনের বেশি মামলার আসামি এক ডাকাতকে গলা কেটে হত্যা করা হয়েছে। 

বুধবার ভোরে উপজেলার মিরপুর ইউনিয়নের নোযাগাঁও গ্রামে এ ঘটনা ঘটে বলে বাহুবল মডেল থানার ওসি জাহিদুল ইসলাম জানান। 

ওই গ্রামের আব্দুর রহমানের ছেলে নিহত ৪০ বছর বয়সী জামাল মিয়ার বিরুদ্ধে ডাকাতিসহ ১৭টি মামলা রয়েছে।

তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। 

এ ঘটনায় শিবলু নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। 

স্থানীয়রা বলছে, বুধবার ভোরে ১০-১৫ জন জামালের প্রবেশ করে। পরে তাকে বাড়ির পাশের একাটি ধানি জমির পাশে নিয়ে গলা কেটে হত্যা করে। 

তবে কে বা কারা কেন তাকে হত্যা করা হয়েছে সে বিষয়ে কোন তথ্য পাওয়া যায়নি। 

ঘটনাটি পুলিশ তদন্ত করছে জানিয়ে ওসি জাহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে আটক ব্যক্তিকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।