Published : 29 Sep 2025, 01:57 PM
চুয়াডাঙ্গা জেলা কারাগারের এক হাজতি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
সোমবার ভোররাতে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে তিনি মারা যান বলে জানিয়েছেন কারাগারের জেলার মো. ফখরউদ্দিন।
মারা যাওয়া মিলন হোসেন (৩৫) দামুড়হুদা উপজেলার চিৎলা গ্রামের বিল্লাল হোসেনের ছেলে।
একটি মারামারি মামলার আসামি হিসেবে গত ৪ সেপ্টেম্বর থেকে তিনি কারাগারে ছিলেন।
জেলার ফখরউদ্দিন বলেন, রোববার রাত সাড়ে ৩টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মিলন হোসেন। তাকে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ভোর পৌনে ৫টার দিকে তিনি মারা যান।
জেলার আরও বলেন, মিলন হোসেন স্ট্রোক করেছেন বলে হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন।