০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

সাভারে মশাল মিছিল থেকে আওয়ামী লীগের ৯ নেতাকর্মী আটক

তারা সবাই রাজধানীর আদাবর এলাকার বাসিন্দা।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2026, 02:43 PM

Updated : 19 Sep 2026, 02:26 PM

ঢাকার সাভারের ঢাকা-আরিচা মহাসড়কে মশাল মিছিল করার সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৯ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। 

শুক্রবার রাত ১০টার দিকে আমিন বাজার সালেহপুর ব্রিজ সংলগ্ন মহাসড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. জাকির আল আহাসান। 

আটকরা হলেন- মো. রাকিব শিকদার (২৩), মহিবুল্লাহ আল সাব্বির (৩১), মো. ইকবাল (৪০), মো. সামিউল ইসলাম (১৯), মো. শফিকুল ইসলাম খান ওরফে ইদ্রিস (৩০), মো. রিপন (৩০), মো. ইব্রাহিম (৪৫), মো. ওয়ালিউর রহমান (৪০) ও মো. রমজান (৩০)। তারা সবাই রাজধানীর আদাবর এলাকার বাসিন্দা।

তাদের হেফাজত থেকে একটি ডিজিটাল ব্যানার, পাঁচটি মশাল ও তিনটি মোটরসাইকেল জব্দ করা হয় ।

পুলিশ জানায়, রাত ১০টার দিকে সালেহপুর ব্রীজ সংলগ্ন এলাকায় সড়কে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের কয়েকজন নেতাকর্মী একত্রিত হয়ে হঠাৎ একটি মশাল মিছিল বের করার চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিকভাবে অভিযানে নামে আমিন বাজার পুলিশ ফাঁড়ির সদস্যরা।

পুলিশি উপস্থিতির মুখে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায় এবং ঘটনাস্থল থেকেই ৯ জনকে আটক করা হয়।

এসআই জাকির আল আহাসান বলেন, এই নেতাকর্মীরা রাজধানীর আদাবর এলাকার বাসিন্দা । তারা সেখান থেকে এসে রাজধানীর প্রবেশমুখ আমিন বাজারের সালেহপুর ব্রীজ সংলগ্ন এলাকায় অরাজকতা, নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছিল। সে লক্ষ্যে মশাল মিছিল পরিচালনার প্রস্তুতি নেয়ার সময় তাদেরকে গ্রেপ্তার করা হয়।

এই ঘটনায় সাভার মডেল থানায় একটা মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।