১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

বরিশাল বিভাগের ৫ কলেজ থেকে বাদ পড়ল শেখ হাসিনা, স্বজনদের নাম

“মন্ত্রণালয় থেকে শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চেয়েছিল। তালিকা পাঠানোর পর তারা নাম পরিবর্তন করেছে।”

বরিশাল বিভাগের ৫ কলেজ থেকে বাদ পড়ল শেখ হাসিনা, স্বজনদের নাম
বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2025, 09:45 PM

Updated : 26 Aug 2026, 01:14 PM

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার মা ও ফুফার নামে করা বরিশাল বিভাগের পাঁচটি কলেজের নাম পরিবর্তন করেছে শিক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রণালয় থেকে চিঠি পাওয়ার পর মঙ্গলবার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এ সংক্রান্ত নোটিস পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী। 

নোটিসে বলা হয়েছে, বরিশাল নগরের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সরকারি কলেজের নাম পরিবর্তন করে কাউনিয়া সরকারি কলেজ রাখা হয়েছে। এ ছাড়া মেহেন্দিগঞ্জ উপজেলায় দেশরত্ন শেখ হাসিনা মহাবিদ্যালয়ের নাম পরিবর্তন করে আলিমাবাদ সরকারি মহাবিদ্যালয়, আগৈলঝাড়া উপজেলার শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সরকারি ডিগ্রি কলেজের নাম আগৈলঝাড়া সরকারি ডিগ্রি কলেজ, পিরোজপুরের নাজিরপুর উপজেলার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সরকারি মহিলা মহাবিদ্যালয়ের নাম নাজিরপুর সরকারি মহিলা কলেজ এবং ভোলার সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজের নাম পরিবর্তন করে ভোলা সরকারি মহিলা কলেজ করা হয়েছে।

প্রফেসর ইউনুস আলী সিদ্দিকী বলেন, “মন্ত্রণালয় থেকে শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চেয়েছিল। তালিকা পাঠানোর পর তারা নাম পরিবর্তন করেছে। বিষয়টি নোটিস আকারে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে জানিয়ে দেওয়া হয়েছে।”