১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

ফেনী সীমান্তে চোরাইপথে আনা ভারতীয় পণ্য জব্দ

জব্দ মালামালের আনুমানিক বাজারমূল্য ৯৬ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2025, 01:55 PM

Updated : 26 Aug 2026, 12:47 PM

ফেনী সীমান্তে ফের চোরাইপথে আনা বিপুল পরিমাণ ভারতীয় পণ্য উদ্ধার করছে বিজিবি।

রোববার বিকাল থেকে রাত পর্যন্ত ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয় বলে বিজিবি-৪ ফেনী ব্যটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান।  

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির নিয়মিত টহল দল ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা ভারতীয় পণ্য ফেলে পালিয়ে যায়।

পরে তল্লাশি করে সীমান্ত এলাকা দিয়ে চোরাইপথে আনা বিপুল পরিমাণ ভারতীয় গরু, ওষুধ, সিগারেট, শাড়ি, ফেসওয়াশ ও পান মশলা জব্দ করা হয়।

জব্দ মালামালের আনুমানিক বাজারমূল্য ৯৬ লাখ ৫০ হাজার ৯০৯ টাকা বলে জানিয়েছে বিজিবি।  

সেগুলো ফেনী কাস্টমস্ ও শুল্ক অফিসে জমা দেওয়া হয়েছে বলে লেফট্যানেন্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন জানিয়েছেন।

তিনি বলেন, “গত দশ মাসে সীমান্তে সাঁড়াশি অভিযানে কয়েক কোটি টাকার বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক ও গোয়েন্দা দলের তৎপরতা অব্যাহত রয়েছে।

“চিহ্নিত চোরাকারবারীদের তালিকা করে যৌথবাহিনী ও পুলিশের সহায়তায় তাদের আটকের জন্য অভিযান পরিচালনা করা হচ্ছে।”