১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ঈদে বাংলাবান্ধায় আমদানি-রপ্তানি ১১ দিন বন্ধ

২৮ মার্চ থেকে যথারীতি কাজ চালু হবে।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2026, 08:58 PM

Updated : 26 Aug 2026, 03:11 PM

রোজার ঈদ উপলক্ষে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানির কাজ ১১ দিন বন্ধ থাকবে। 

বাংলাবান্ধা স্থলবন্দরের ব্যবস্থাপক আবুল কালাম আজাদ বলেন, বাংলাবান্ধা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম স্বাক্ষরিত চিঠির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ১৭ থেকে ২৭ মার্চ বাংলাবান্ধা স্থল শুল্ক স্টেশনের আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। ২৮ মার্চ থেকে যথারীতি কাজ চালু হবে।

বাংলাবান্ধা স্থলবন্দর ইমিগ্রেশনের ওসি কেফায়েতুল ওয়ারেস বলেন, আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও এই সময়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।