Published : 25 Aug 2026, 09:32 PM
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় নাশকতার মামলায় এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার খালেকুল ইসলাম পাইলট (২৬) উপজেলার পিরব ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এবং পিরব এলাকার নুর ইসলামের ছেলে।
শিবগঞ্জ থানার এসআই হোসেন আলী বলেন, সোমবার রাতে উপজেলার পিরব বন্দরের সিহালী হাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা-ভাঙচুর ও হাতবোমা বিস্ফোরণের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।