১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

ঘূর্ণিঝড়ের প্রভাবে সৈয়দপুরে বিমান ওঠানামা বন্ধ

কর্তৃপক্ষ জানিয়েছে, এ কারণে ঢাকা-সৈয়দপুর আকাশ পথে ছয়টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে সৈয়দপুরে বিমান ওঠানামা বন্ধ
নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2024, 04:48 PM

Updated : 10 Sep 2026, 12:06 PM

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে দুযোগপূর্ণ আবহাওয়ায় নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে উড়োজাহাজের ওঠানামা বন্ধ রয়েছে।

সোমবার দুপুরের পর থেকে ঢাকা-সৈয়দপুর-ঢাকা পথে চারটি বিমান সংস্থার ছয়টি ফ্লাইট বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক সুপ্লব কুমার ঘোষ।

তিনি বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করায় দুপুরের পর থেকে সৈয়দপুর বিমানবন্দরে বিমান অবতরণ ও উড্ডয়ন বন্ধ ঘোষণা করা হয়। এ সময় ইউএস-বাংলার দুটি, নভো এয়ারের দুটি, এয়ার এস্ট্রা এবং বাংলাদেশ বিমানের একটি করে ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়। 

“যদি সকালের মধ্যে আবহাওয়া স্বাভাবিক হয় তবে বিমান চলাচল শুরু হবে”, বলেন সুপ্লব কুমার ঘোষ।

এদিকে ফ্লাইট বাতিল হওয়ায় বিমানবন্দরে আটকা পড়েন শতাধিক যাত্রী। দুপুরের পর স্থানীয় যাত্রীরা বাড়ি ফিরে গেলেও অন্যরা বাস ও ট্রেনে ঢাকার উদ্দেশে যাত্রা করেন।