১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নড়াইলে নাশকতাসহ একাধিক মামলার আসামি ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

জারজিদ মোল্যার বিরুদ্ধে দুদকের তিনটি ও নাশকতার দুটি মামলা রয়েছে।

নড়াইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2026, 12:53 PM

Updated : 26 Aug 2026, 03:32 PM

নড়াইলের কালিয়া উপজেলা থেকে নাশকতাসহ একাধিক মামলার আসামি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার রাত ১টার দিকে উপজেলার পেড়লী ইউনিয়নের খড়লিয়া গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন কালিয়া থানার ওসি মো. ইদ্রিস আলী।

গ্রেপ্তার জারজিদ মোল্যা (৫৫) পেড়লী ইউনিয়নের চেয়ারম্যান ও খড়লিয়া গ্রামের আব্দুস সামাদ মোল্যার ছেলে।

ওসি ইদ্রিস আলী বলেন, জারজিদ মোল্যার বিরুদ্ধে দুদকের তিনটি ও নাশকতার দুটি মামলা রয়েছে। রাতে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। 

রোববার তাকে আদালতে পাঠানো হবে বলেও জানান ওসি।