১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে কভার্ড ভ্যান ও মাইক্রোবাসে বাসের ধাক্কা, নিহত ২

ঘটনাস্থলেই মাইক্রোবাসের এক নারী যাত্রী ও তার শ্বশুরের মৃত্যু হয়, বলছে পুলিশ।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2025, 12:41 PM

Updated : 26 Aug 2026, 01:26 PM

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে মাইক্রোবাস ও কভার্ড ভ্যানে বাসের ধাক্কার পর এক ব্যক্তি ও তার ছেলের বউ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন।

বৃহস্পতিবার সকালে উপজেলার কুতুবপুরে ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে বলে মাদারীপুরের শিবচর হাইওয়ে থানার ওসি জহিরুল ইসলাম জানান।

নিহতরা হলেন- ফরিদপুরের সালথা উপজেলারর রমকান্তপুরের ধলা বিশ্বা‌সের ছেলে মাসুদ বিশ্বাস (৫৫) ও মামুন বিশ্বা‌সের স্ত্রী ফিরোজা বেগম (২৮)।

হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানায়, মাসুদ বিশ্বাস ও তার পরিবারের সদস্যরা একটি মাইক্রোবাসে করে ফরিদপুর থেকে ঢাকায় যাচ্ছিলেন। পথে কুতুবপুরে একটি কভার্ড ভ্যানের পেছনে মাইক্রোবাসটি ধাক্কা দেয়। একই সময় মাইক্রোবাস ও কভার্ড ভ্যানটিকে পূর্বাশা প‌রিবহ‌নের এক‌টি যাত্রীবাহী বাসও পেছন থেকে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের যাত্রী ফিরোজা ও তার শ্বশুরের মৃত্যু হয়। এছাড়া মাইক্রোবাস ও যাত্রীবাহী বাসের আরও পাঁচ যাত্রী আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করে হাইওয়ে পুলিশ।

ওসি জহিরুল ইসলাম বলেন, “ঘটনাস্থলেই দুইজন মারা গেছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে হাইওয়ে পুলিশ। দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো পুলিশের হেফাজতে রাখা হয়েছে।”