১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সিলেট সীমান্তে মাদকসহ ৯৩ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

জব্দ করা পণ্যের মধ্যে ভারতীয় গরু, চিনি ও চা পাতা রয়েছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2026, 04:06 PM

Updated : 26 Aug 2026, 03:23 PM

সিলেটের সীমান্ত এলাকায় অভিযানে চালিয়ে ৯৩ লাখ টাকার বেশি মূল্যের অবৈধ মালামাল জব্দ করেছে বিজিবি। 

রোববার গোপন সংবাদের ভিত্তিতে বাংলাবাজার, তামাবিল, লবিয়া, প্রতাপপুর, মিনাটিলা, সোনারহাট, শ্রীপুর ও বিছনাকান্দি বিওপি এলাকায় অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছেন বিজিবি সিলেট-৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক। 

তিনি বলেন, “অভিযানে ভারতীয় গরু, মহিষ, চিনি, চা পাতা, কম্বল, ক্রিম ও মদসহ বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য আটক করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৯৩ লাখ ৫০ হাজার ৩০ টাকা।” 

আটক মালামাল বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়ার মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন লেফটেন্যান্ট কর্নেল নাজমুল। 

তিনি বলেন, সীমান্ত নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও অভিযান জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।