১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাককে পাশ কাটাতে গিয়ে বাস খাদে, আহত ৩০ শ্রমিক

আহদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে, বলছে প্রত্যক্ষদর্শীরা।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2025, 04:10 PM

Updated : 26 Aug 2026, 01:25 PM

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় একটি ট্রাককে পাশ গিয়ে শ্রমিকবাহী একটি বাস খাদে পড়ে অন্তত ৩০ জন শ্রমিক আহত হয়েছেন।

সোমবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের কুট্রাপাড়া মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে খাঁটিহাতা হাইওয়ে থানার এসআই মো. সজীব মিয়া জানান।

আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা বলছে, বাসটি আশুগঞ্জ থেকে নারী-পুরুষ শ্রমিক নিয়ে সরাইল উপজেলা সদরে কুট্টাপাড়া মোড় এলাকার একটি ব্যাগ কারখানায় যাচ্ছিল। কারখানার কাছাকাছি এসে বাসটি একটি ট্রাককে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে অন্তত ৩০ শ্রমিক আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। সেখানে ১৯ জন ভর্তি রয়েছেন।

দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধারে কাজ চলছে বলে এসআই সজীব মিয়া জানিয়েছেন।