২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে বসতঘরে ভিজিএফের চাল, ইউপি সদস্য গ্রেপ্তার

হুমায়ুন কবির ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক।

চাঁদপুরে বসতঘরে ভিজিএফের চাল, ইউপি সদস্য গ্রেপ্তার
চাঁদপুরের শাহরাস্তিতে দুস্থদের জন্য বরাদ্দ করা সরকারি চাল জব্দের পর ইউনিয়ন পরিষদ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2025, 11:58 AM

Updated : 26 Aug 2026, 12:50 PM

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় বসতঘর থেকে দুস্থদের জন্য বরাদ্দ করা সরকারি চাল জব্দের পর এক ইউনিয়ন পরিষদ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। 

রোববার গভীর রাত দেড়টার দিকে উপজেলার সূচীপাড়া দক্ষিণ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড সদস্য মো. হুমায়ুন কবিরের ঘর থেকে এসব চাল উদ্ধার করা হয় বলে শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিগার সুলতানা জানান। 

হুমায়ুন কবির ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক।

ইউএনও জানান, ঈদ উপলক্ষে নিজ ওয়ার্ডে হতদরিদ্রদের মাঝে বিতরণের জন্য ১৬ বস্তা আতপ চাল বরাদ্দ পান হুমায়ুন কবির। এসব চাল তিনি নিজের বাড়িতে মজুদ করেন। কিন্তু ভিজিএফের চাল বাড়িতে রাখার কোনো নিয়ম নেই। 

বিষয়টি ওই এলাকার লোকদের নজরে এলে তারা প্রশাসনকে জানায়। প্রশাসন গিয়ে চাল উদ্ধার করে এবং ইউপি সদস্যকে গ্রেপ্তার করে।  

তবে হুমায়ুন কবিরের দাবি, চালগুলো সোমবার গ্রামবাসীর মধ্যে বিতরণের জন্য অস্থায়ীভাবে নিজ ঘরে রেখেছিলেন তিনি।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. সবুজ বলেন, জব্দ করা চাল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে মামলা হচ্ছে। 

শাহরাস্তি মডেল থানার ওসি মোহাম্মদ আবুল বাসার বলেন, মামলার প্রস্তুতি চলছে।