Published : 27 Sep 2025, 05:12 PM
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে দুর্গা ও লক্ষ্মী পূজার বন্ধের সময় আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।
আখাউড়া স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি নেসার আহমেদ ভূঁইয়া শনিবার দুপুরে বলেন, দুর্গা পূজা উপলক্ষে ২৯ সেপ্টেম্বর (সোমবার) থেকে ২ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত চার দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।
শুক্রবার সাপ্তাহিক ছুটি। এরপর শনি ও রোববার আমদানি-রপ্তানি কার্যক্রম করা যাবে।
লক্ষ্মী পূজার জন্য ৬ ও ৭ অক্টোবর আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা হবে। তবে ওই সময়ে বন্দর দিয়ে যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক থাকবে।