১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত ২

“জরুরি বিভাগের চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।”

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2025, 03:51 PM

Updated : 26 Aug 2026, 11:33 AM

গোপালগঞ্জ সদর উপজেলায় বেপরোয়া গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে দুই কিশোরের প্রাণ গেছে।

শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার জালাবাদ ইউনিয়নের গোপীনাথপুর-খোলঘাট আঞ্চলিক সড়কের দুর্গাপুর কালী মন্দিরের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে গোপালগঞ্জ সদর থানার এসআই মুরাদ হোসেন জানান।

নিহতরা হল-মোটরসাইকেল চালক ইছাখালী দক্ষিণপাড়া গ্রামের পলাশ শেখের ছেলে মারুফ শেখ (১৪) ও একই গ্রামের বুলবুল ফকিরের ছেলে বাঁধন ফকির (১৪)।

মারুফ জালালাবাদ ইউনিয়নের পাঁচুরিয়া আলিয়া মাদ্রাসার এবং বাঁধন খালিয়া ইউনাইটেড একাডেমির নবম শ্রেণির ছাত্র ছিল।

প্রত্যক্ষদর্শীদের বরাতে এসআই বলেন, “মারুফ ও বাঁধন একটি মোটরসাইকেলে করে খালিয়া থেকে দুর্গাপুর বাজারে যাচ্ছিলেন। তাদের মোটরসাইকেলে অতিরিক্ত গতি ছিল। পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছে ধাক্কা খেলে দুই বন্ধু মারাত্মক আহত হয়।

“তাদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে জরুরি বিভাগের চিকিৎসক বিচিত্র কুমার বিশ্বাস দুজনকেই মৃত ঘোষণা করেন।”

আইনী প্রক্রিয়া শেষে তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে এসআই মুরাদ হোসেন জানান।