১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

মৌলভীবাজারের ধলই সীমান্তে বাংলাদেশে ঠেলে দেওয়া হল আরও ১৫ জনকে

এরা সবাই বাংলা ভাষায় কথা বলছে। যাচাই-বাছাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

মৌলভীবাজারের ধলই সীমান্তে বাংলাদেশে ঠেলে দেওয়া হল আরও ১৫ জনকে
খাগড়াছড়ি সীমান্ত দিয়ে বুধবার অনুপ্রবেশকারী কয়েকজন।

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2025, 01:49 AM

Updated : 26 Aug 2026, 12:40 PM

পাকিস্তানে ভারতের আক্রমণের পর দুই জেলার কয়েকটি সীমান্ত দিয়ে শতাধিক ব্যক্তিকে বাংলাদেশে ঠেলে দেওয়ার খবর আসার মধ্যে মৌলভীবাজারের আরও এক সীমান্তে বিজিবির হাতে আটক হয়েছেন ১৫ জন। 

বুধবার ভোরে ভারত থেকে বাংলাদেশে বিএসএফের ‘পুশইনের’ সময় মৌলভীবাজারের কমলগঞ্জের ধলই সীমান্তে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নারী-পুরুষসহ ১৫ জনকে আটক করেছে।

বিভিন্ন বয়সী এসব ব্যক্তিকে আটকের তথ্য দিয়ে ৪৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. জাকারিয়া বলেন, এরা সবাই বাংলা ভাষায় কথা বলছে। যাচাই-বাছাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, এ ঘটনার পর থেকে জেলার মৌলভীবাজারের সবকটি সীমান্তে টহল বাড়ানো হয়েছে।

এর আগে কুড়িগ্রাম ও খাগড়াছড়ির কয়েকটি সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী-বিএসএফ শতাধিক মানুষকে বাংলাদেশে ঠেলে দেওয়ার অভিযোগের পাওয়া যায়।

অনুপ্রবেশকারীদের মধ্যে আটজন বাংলাদেশি এবং অন্যরা নিজেদের রোহিঙ্গা ও ভারতের গুজরাটের বাসিন্দা বলে দাবি করছেন।

বুধবার সকালে অনুপ্রবেশের দায়ে কুড়িগ্রাম জেলা থেকে ৪৪ জনকে এবং খাগড়াছড়ি থেকে ৬৬ জনকে আটক করে বিজিবি।

বিজিবি জানায়, কুড়িগ্রাম জেলা থেকে আটকদের মধ্যে ৩০ জনকে রৌমারী উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে এবং ১৪ জনকে ভূরুঙ্গামারী উপজেলার ভাওয়ালকুরি সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে দিয়েছে (পুশইন) বিএসএফ।

একদিনে ১১০ জনকে বাংলাদেশে ঠেলে দিল বিএসএফ

ভারত যেভাবে লোকজনকে ঠেলে দিচ্ছে, তা 'ঠিক নয়': খলিলুর